দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিল মাউশি

০১ মে ২০২৬, ০৫:১৪ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো © টিডিসি সম্পাদিত

দেশের উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটি প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬।’ আগামী ১৬ মে দেশব্যাপী এই প্রতিযোগিতার আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ পর্ব অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। এই প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শনিবার (২ মে) রাত ১২টা মধ্যে শেষ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাউশি এই প্রতিযোগিতার প্রচার ও শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই প্রতিযোগিতার আয়োজন করছে।

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের নির্ধারিত ওয়েবসাইট হলো- (https://nhspc.bcc.gov.bd/)। নিবন্ধনের শেষ সময় আগামী ২ মে ২০২৬, রাত ১২টা পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানসমূহকে এই প্রতিযোগিতার বিষয়ে ব্যাপক প্রচার এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিংকে উদ্বুদ্ধ করতে এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই মেগা ইভেন্টটি আয়োজন করা হচ্ছে।

কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় স্বস্তি
  • ০১ জুলাই ২০২৬
অভিন্ন প্রশ্নে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হ…
  • ০১ জুলাই ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্…
  • ০১ জুলাই ২০২৬
ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী, মানা হচ্ছে না নীতি
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা, জানাল…
  • ০১ জুলাই ২০২৬
কাঙ্ক্ষিত পে স্কেল কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬