নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়

২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে যাচ্ছে সরকার। এর ফলে দূরে কর্মরত শিক্ষকরা নিজ জেলায় ফিরতে পারবেন। তবে নিজ জেলায় কর্মরত শিক্ষকরা এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলি হতে পারবেন না। বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নিজ জেলায় কর্মরত শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, দেশে এমন অনেক উপজেলা রয়েছে যেখানে এক উপজেলা থেকে আরেক উপজেলার দূরত্ব শত ৮০ থেকে ১০০ কিলোমিটার। আবার এমনও শিক্ষক রয়েছেন যাদের জেলা থেকে নিজ বাড়ির দূরত্ব ২০ কিলোমিটার। এই শিক্ষকরা বদলির সুযোগ পেলেও ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না। ফলে বিষয়টি বৈষম্যের সৃষ্টি করবে।

কুমিল্লার মনোহরগঞ্জে কর্মরত ইংরেজি বিষয়ের শিক্ষক মো. আনিছুর রহমান বলেন, ‘আমার বাড়ি কুমিল্লার মেঘনায়। বর্তমান উপজেলা থেকে আমার বাড়ির দূরত্ব ১১০ কিলোমিটার দূরে। আমি বাড়ির কাছের প্রতিষ্ঠানে যেতে পারবো না। অথচ আমার অনেক সহকর্মী যারা ভিন্ন জেলায় কর্মরত, তবে নিজ বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব ২০ কিলোমিটার তারা বদলির সুযোগ পাবেন। এটি চরম বৈষম্য। এই বৈষম্য দূর করে নিজ জেলায় কর্মরতদেরও বদলির আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রার্থীদের এ দাবির বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেছেন, ‘নিজ জেলায় কর্মরতদের বদলির সুযোগ রাখা হয়নি। এটি করতে গেলে বদলি নীতিমালা সংশোধন করতে হবে। যা এ মুহূর্তে সম্ভব নয়। আগে বদলি চালু হোক। পরবর্তীতে প্রার্থীরা আবেদন করলে বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬