নন-ক্যাডার কর্মকর্তাদের শূন্য পদের তথ্য চাইল মাউশি

২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের সৃষ্ট পদ, কর্মরত পদ ও শূন্য পদের হালনাগাদ তথ্যাদি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩ মে’র মধ্যে এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-অধিদপ্তরাধীন সকল দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী পদের হালনাগাদ (সৃষ্ট পদ, কর্মরত পদ ও শূন্য পদ) তথ্যাদি আগামী ৩ মে’র মধ্যে নিম্নবর্ণিত গুগল লিংক-এ এ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে Google Form-এ সঠিক তথ্য প্রদান/সরবরাহে ব্যর্থ হলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে।

তথ্য পাঠাতে এখানে ক্লিক করুন

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬