আটকে যেতে পারে শিক্ষকদের বদলি

২৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও মাউশি লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধনের কথা থাকলেও সেটি করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন, সফটওয়্যার পুরোপুরি ডেভলপ না হওয়া এবং প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারীদের বদলি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এ কার্যক্রম আটকে যেতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, গত শনিবার শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধনের কথা থাকলেও সেটি করেনি মন্ত্রণালয়। এর পরিবর্তে সফটওয়্যারে আরও কিছু যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই নির্দেশনা আমলে নেয়নি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। সফটওয়্যার ডেভলপ না হলে বদলি চালু করা সম্ভব হবে না।

সূত্রের তথ্য বলছে, শুধু সফটওয়্যার ডেভলপই নয়; বদলি সফটওয়্যার উদ্বোধনের পূর্বে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হবে। এই কাজটি করবেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এরপর আনুষ্ঠানিকভাবে বদলি কার্যক্রম শুরু হবে। কবে নাগাদ এই কার্যক্রম শুরু হবে সে বিষয়ে স্পষ্ট করে বলতে পারেনি সূত্রটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গত শনিবার বদলি সফটওয়্যার উদ্বোধন হবে বলে আমরা আশাবাদী ছিলাম। তবে সফটওয়্যারে কিছু ত্রুটি ধরেছেন শীর্ষ কর্মকর্তারা। এছাড়া প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বদলি সফটওয়্যারে ইনক্লুড দিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। এজন্য বদলি কবে চালু হবে সে বিষয়টি স্পষ্ট করে বলা যাচ্ছে না।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বদলির বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করতে হবে বলে জানান। ফলে বদলি চালু করতে হলে এই বিষয়টিরও সুরাহা হতে হবে। সার্বিক বিষয় বিবেচনায় বদলি চালু হতে আরও সময় লাগবে বলেও জানান এ কর্মকর্তা।’

গত শনিবার বদলি সফটওয়্যার উদ্বোধন নিয়ে ডাকা সভায় সফটওয়্যারের ১৪টি ধাপ প্রদর্শিত হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানপ্রধানদের জন্য চারটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপে সফটওয়্যারের লিংকে প্রবেশ করার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট প্রধানকে দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সফটওয়্যারে লগ-ইন করতে হবে।

সঠিকভাবে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করার পর তৃতীয় ধাপে বদলি সফটওয়্যারের ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। চতুর্থ ধাপে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য দিতে হবে।

প্রতিষ্ঠানপ্রধানের তথ্য দেওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যক্রম শুরু হবে। উপজেলা শিক্ষা অফিসারকেও একইভাবে প্রথম ধাপে লিংকে প্রবেশ করতে হবে। দ্বিতীয় ধাপে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে। তৃতীয় ধাপে ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। চতুর্থ ধাপে প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া তথ্য অপেক্ষমান তালিকায় দেখাবে। অপেক্ষমান তালিকায় ক্লিক করতে হবে।

৫ম ধাপে পদ ও শূন্য পদের তথ্য দিতে হবে। ৬ষ্ঠ ধাপে শিক্ষকদের তথ্য দিতে হবে। সপ্তম ধাপে স্বামী-স্ত্রীর কর্মস্থলের তথ্য দিতে হবে। ৮ম ধাপে তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। 

বদলি সফটওয়্যারের তথ্য অনুযায়ী অপেক্ষমান তালিকায় ক্লিক করে ভিউ বাটকে ক্লিক করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক থাকলে  অনুমোদন বাটনে ক্লিক করতে হবে। তথ্য সঠিক না থাকলে প্রত্যাখ্যান বাটনে ক্লিক করতে হবে। এরপর যাচাই হওয়া তালিকা দেখে সেটি ডাউনলোড করতে হবে।

বদলি সফটওয়্যারে জেলা শিক্ষা অফিসারদের কেবল উপজেলা শিক্ষা অফিসারের দেওয়া তথ্য দেখা এবং আপডেট করতে হবে। জোনাল বা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকেরা জেলা শিক্ষা অফিসারের পাঠানো তথ্যের সঠিকতা যাচাই করে সেটি আপডেট করবেন। 

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081