মালিক আটক

ফ্ল্যাটে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ, পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

০১ মে ২০২৬, ০৪:৪১ PM , আপডেট: ০১ মে ২০২৬, ০৫:৪৩ PM
নিহত ফয়সাল

নিহত ফয়সাল © সংগৃহীত

পটুয়াখালীতে ফয়সাল (২২) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। ঘটনার পর থেকে পলাতক থাকা ওই শিক্ষার্থীর কর্মস্থলের মালিককে আটক করেছে পুলিশ।

জানা যায়, ফয়সাল পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শহরের সবুজবাগ এলাকার একটি ভবনের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা এক ব্যক্তি নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইমাম হোসেন সাদিক (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একটি কেক প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক। নিহত ফয়সাল ওই প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান। নিহতের বাবা জসিম হাওলাদার অভিযোগ করে বলেন, ‘প্রতিষ্ঠানের মালিক তার ছেলের কাছে আট লাখ টাকা দাবি করে দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করছিলেন। এর জেরেই তার ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬