ফ্রি ফায়ার খেলতে নিষেধ করায় স্বামীর আত্মহত্যা

৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ AM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ AM
নিহতের বাড়ীতে শোক

নিহতের বাড়ীতে শোক © সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ খেলতে বাধা দেওয়ায় মাহাবুব (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার গৌরীপুরের আঙ্গাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুব কুমিল্লার দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের মো. আশরাফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। গত ৯ মাস ধরে তিনি স্ত্রী সানজিদাকে নিয়ে গৌরীপুরের ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহতের স্ত্রী সানজিদা আক্তার বলেন, মাহাবুব দীর্ঘদিন ধরে ‘ফ্রি ফায়ার’ গেমে মারাত্মকভাবে আসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতে চাইতেন না। তার বাবা তাকে একটি অটোরিকশা কিনে দিলেও গেম আসক্তির কারণে তিনি সেটি চালাতেন না। মঙ্গলবার ও বুধবার সকালে গেম খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে তার দফায় দফায় কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। বুধবার দুপুরে সানজিদা কাজ শেষে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান এবং পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে মাহাবুবের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নির্মল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬