বাসচাপায় প্রাণ গেল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার

২৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য নুরুল আমিন (৪৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন বরগুনা সদর উপজেলার জেলখানা এলাকার আবুল কালাম মেলকারের ছেলে। তিনি বিমানবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আমিন মোটরসাইকেলে করে বরগুনা থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল। চাপা দেওয়ার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরুল আমিনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আমতলী থানার ওসি মো. হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি বাসের চাপায় নুরুল আমিন নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নুরুল আমিনের মৃত্যুতে তার নিজ এলাকা ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬