কক্সবাজারে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ AM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফা আক্তার মুন্নি (২৩) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষীপুর এলাকার মো. আলী আহমদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর রুমালিয়ারছড়ার এয়াজ ম্যানশনের ষষ্ঠ তলার একটি ব্যাচেলর ভাড়া বাসায় একা থাকতেন মুন্নি। গত সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর থেকে তাকে কেউ দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে মঙ্গলবার রাতে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো একসময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, ‘আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬