মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের

৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ PM
মো. শিহাব মিয়া

মো. শিহাব মিয়া © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. শিহাব মিয়া (২১) নামের এক যুবকের। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মো. শিহাব মিয়া উপজেলার গোয়ারী গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে ও কাঠালী এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, মো. শিহাব মিয়া বৃহস্পতিবার দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভালুকা কাঠালীস্থ কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি নিহত হন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬