বাংলাদেশ-জার্মানির নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক, বাস্তবায়ন চুক্তি সই

০৮ জুলাই ২০২৬, ১২:২৭ PM
টিএমইডি ও জিআইজেড কর্তৃক চুক্তি সাক্ষর

টিএমইডি ও জিআইজেড কর্তৃক চুক্তি সাক্ষর © টিডিসি ফটো

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) এবং জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং ইন দ্য ফিল্ড অব রিনিউএবল এনার্জি প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগটি জার্মান উন্নয়ন সহযোগিতা কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে। 

এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশে টেকসই উন্নয়ন প্রকল্পগুলোর জন্য ২ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেয় জার্মানি। এছাড়া গত ১১ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জিআইজেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় এবার বাস্তবায়ন চুক্তি সই হয়েছে।

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া (এনডিসি) বলেন, ‘আজকের এই চুক্তি শুধু একটি প্রকল্পের আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্ব এবং উন্নয়ন অংশীদারিত্বের প্রতিফলন। কয়েক দশক ধরে জার্মানি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে। জনগণের জন্য আরও ভালো সুযোগ তৈরিতে এই অংশীদারিত্বকে আমরা অত্যন্ত মূল্য দিই।’

প্রকল্পটির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে ক্রমবর্ধমান দক্ষ জনবলের চাহিদা পূরণে প্রয়োজনীয় গ্রিন স্কিল উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি উচ্চপর্যায়ের নীতিমালাকে বাস্তবমুখী কারিগরি সক্ষমতায় রূপান্তরের মাধ্যমে স্থানীয় অর্থনীতির জন্য দক্ষ কর্মশক্তি গড়ে তোলা হবে। এছাড়া প্রকল্পটি বাংলাদেশ টিভিইটি ইমপ্লিমেন্টেশন প্ল্যানের (২০২৫-২০৩০) লক্ষ্য ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে, যাতে কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্গে এর প্রাতিষ্ঠানিক সংযুক্তি নিশ্চিত হয়।

আরও পড়ুন : আজ একই সময়ে সূর্যালোক পাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ

অনুষ্ঠানে জিআইজেডের দ্বিপক্ষীয় সহযোগিতা কার্যক্রমের একটি সার্বিক চিত্রও তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, টিভিইটি৪আরই এবং প্রফেশনাল এডুকেশন ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি (প্রিসাইজ) এই দুটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে পরিবেশবান্ধব দক্ষতা, পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল খায়ের মো. আক্কাস আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শামসুর রহমান খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন (ফার্স্ট সেক্রেটারি) জানিস হুসেইন।

অনুষ্ঠানের শেষ পর্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে জার্মান উন্নয়ন সহযোগিতার কার্যক্রম আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

জিআইজেড জানায়, জার্মান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা হিসেবে তারা ১৯৭২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের অভিযোজন, বস্ত্র ও চামড়া খাত, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুশাসন, বাস্তুচ্যুতি ও অভিবাসনসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬