চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

২৮ জুন ২০২৬, ১১:৫২ AM
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করছেন মো. জামিনুর রহমান

নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করছেন মো. জামিনুর রহমান © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি, হয়রানি এবং তাকে জড়িয়ে প্রকাশিত কথিত মানহানিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. জামিনুর রহমান তুহিন। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে এবং প্রশাসনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রবিবার (২৮ জুন) নিজ ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নাহার এন্টারপ্রাইজে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জামিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি ভাটিয়াপাড়া (বরাশুর) এলাকায় সততা ও সুনামের সঙ্গে রড-সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাকে জড়িয়ে ‘গোপালগঞ্জে আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন’ এবং ‘আলাদীনের চেরাগ হাতে পেলেন কাশিয়ানীর তুহিন’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তুহিন বলেন, সংবাদে তার নামে ‘নাহার ফ্যাশন হাউজ’, ‘নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘নাহার হাউজিং’ ও ‘নাহার রিসোর্ট’ নামে একাধিক প্রতিষ্ঠানের মালিকানা দাবি করা হলেও বাস্তবে তার একমাত্র বৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ‘নাহার এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি নিয়মিত কর পরিশোধকারী একজন ব্যবসায়ী।

তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬