গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

২৫ জুন ২০২৬, ০৩:১২ PM
গাঁজাসহ আটক দুই মাদক কারবারি (মাঝে)

গাঁজাসহ আটক দুই মাদক কারবারি (মাঝে) © সংগৃহীত

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার দাসকান্দি গ্রামের মো. ইমন শাহরিয়ার (২৮) ও একই জেলার ঘোড়াশাল গ্রামের মো. শরিফ (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় স্থানীয় কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থানকালে ইমন শাহরিয়ার ও শরিফকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের ভাষ্য, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9