সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

মোহাম্মদ আলী

মোহাম্মদ আলী © সংগৃহীত

চট্টগ্রাম মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারে মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে বাজারের গ্রিন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ২ নম্বর হিংগুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকার বাসিন্দা। তিনি বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুজ্জামান জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬