শাবিপ্রবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সৌজন্য সাক্ষাৎ

০৪ জুলাই ২০২৬, ০৯:১২ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:৪৬ AM
সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা

সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের-সাস্টের (এএবিএ সাস্ট) সদস্যরা শুক্রবার (৩ জুলাই) উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

অনুষ্ঠানে এএবিএ সাস্টের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুল হকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে এএবিএ সাস্টের সাবেক সভাপতি তানভীর আহমেদ শাকিল ও মোঃ মুনিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান ও ধ্রুবজ্যোতি চৌধুরীসহ অ্যালামনাইরা অংশগ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে অ্যালামনাই সদস্যরা উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অ্যালামনাইদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : স্কুল ফিডিংয়ে পচা ডিম সরবরাহের সত্যতা মিলেছে, সতর্ক করে দায় সারল কর্তৃপক্ষ

তিনি বলেন, ‘একটি সুসংগঠিত ও আপডেটেড অ্যালামনাই ডাটাবেইজ তৈরি করা হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, ক্যারিয়ার উন্নয়ন ও নেটওয়ার্কিং কার্যক্রম আরও গতিশীল হবে। দ্রুত ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রিইউনিয়ন আয়োজনের তাগিদ দেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি, গ্লোবাল র‍্যাংকিং এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।’ 

অধ্যাপক ড. খায়রুল ইসলাম আরও বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য অ্যালামনাইদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে।’

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬