শাবিপ্রবি প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুঁটিনাটি

০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৮ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। রবিবার (৩০ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

আবেদন যোগ্যতা:
২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ/কারিগরি)/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

‘এ’ ইউনিট- এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। এইচএসসিতে গণিতে কমপক্ষে জিপিএ ৩.০ (A লেভেলে C গ্রেড) প্রয়োজন। 

‘বি’ ইউনিট- বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.০ থাকতে হবে। 

এছাড়া ডিপ্লোম-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। GCE এর ক্ষেত্রে IGCSE (O লেভেল) এ কমপক্ষে ২টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাশ এবং IAL (A লেভেল)-এ কমপক্ষে ১টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে। 

ভর্তি পরীক্ষার সময়সূচি:

‘এ’ ইউনিট: ১৩ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা

‘বি’ ইউনিট: ১৪ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা

আবেদন ফি: 

A1(বিজ্ঞান) ইউনিট- ১ হাজার ২৫০ টাকা, 

A2 (আর্কিটেকচার)- ১ হাজার ৪০০ টাকা

B ইউনিট- ১ হাজার ২০০ টাকা। 

আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি এবং জমা দেওয়ার পদ্ধতি ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট (https://admission.sust.edu.bd) এর ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬