আমরা প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে কাজ করবো: শাবিপ্রবির নবনিযুক্ত ভিসি

২৪ মে ২০২৬, ০৭:৫২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের সভাকক্ষে কথা বলছেন অধ্যাপক ড. খায়রুল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের সভাকক্ষে কথা বলছেন অধ্যাপক ড. খায়রুল ইসলাম © টিডিসি

আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের পথ অনুসরণ করে কাজ করব বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এখানে কাজ করতে এসেছি। প্রধানমন্ত্রী আমাদেরকে কাজ করতে পাঠিয়েছেন। তিনি যেভাবে কাজ করছেন, আমরাও তার পথ অনুসরণ করে কাজ করব।

শনিবার (২৩ মে) রাতে প্রথমদিন দায়িত্ব গ্রহণের পর শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। 

ড. খায়রুল ইসলাম বলেন, ‘অর্থনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতার দিক থেকে আমি সবসময় জিরো টলারেন্স নীতিতে চলব। তাতে কি হলো সেটি আমি বিবেচনায় নিব না। আমরা এখানে কাজ করতে এসেছি। প্রধানমন্ত্রী আমাদেরকে কাজ করতে পাঠিয়েছেন। উনি যেভাবে কাজ করছেন আমরাও তার পথ অনুসরণ করে কাজ করব।’

তিনি বলেন, ‘দেশ এবং বিদেশে শাবিপ্রবির একটা রেপুটেশন আছে। সেটাকে কিভাবে  আরও বৃদ্ধি করা যায় এ  বিষয়ে কাজ করবো। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, বিভাগের প্রধান, দপ্তর পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬