‘শয়তানির ছলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাজে মন্তব্য, ফাঁসলেন দুই বহিরাগত

১৯ মে ২০২৬, ১০:০৩ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) © টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে দুজনকে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের কিলোরোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কিলোরোড দিয়ে কয়েকজন নারী শিক্ষার্থী হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুই বহিরাগত যুবক এক নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে বাজে ও আপত্তিকর মন্তব্য করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ওই বহিরাগতকে প্রশাসনিক ভবনে নিয়ে গিয়ে আটক করেন। 

পরবর্তীতে ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না, এই শর্তে একটি লিখিত মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বহিরাগত দুই যুবক ছাতকের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ।

এ বিষয়ে অভিযুক্ত যুবক বলেন, 'আমি বুঝতে পারিনি শয়তানির ছলে এসব মন্তব্য করেছি। আমার ভুল হয়ে গিয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরে এসব করবো না।’

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আজকে আমরা কিলোরোড দিয়ে হেটে আসার সময় বহিরাগত দুইজন যুবক আমাদেরকে লক্ষ্য করে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এটি এখন ক্যাম্পাসের সাধারণ ঘটনা হয়ে উঠছে। মাঝে মাঝে বহিরাগতরা এসে নারী শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোরালো পদক্ষেপ নিতে হবে। তারা যেন কোনোভাবেই ক্যাম্পাসে ঢুকতে না পারে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটলেই শুধু মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যার ফলে অপরাধীরা আরো সাহস পাচ্ছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এরকম করার সাহস না পায়।’

এ বিষয়ে অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ বলেন, 'আজ সন্ধ্যায় দুই বহিরাগত যুবক আমাদের একজন নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে বাজে মন্তব্য করেছেন। এটি অভিযুক্ত ব্যক্তি নিজেও স্বীকার করেছেন। পরবর্তীতে তার বড়ো ভাইকে এনে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।' 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬