গবেষণায় শিক্ষার্থীদের রাজনৈতিক মতাদর্শ না খোঁজার আহ্বান শাবিপ্রবি উপ-উপাচার্যের

০৩ মে ২০২৬, ০৪:১৬ PM
 উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম © টিডিসি ফটো

গবেষণা এবং উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক মতাদর্শ না খোঁজার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।

রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে  শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে ‘পাবলিকেশন ইনসেনটিভ’ এবং ‘এম. এস. থিসিস গবেষণা অনুদান’ প্রদান  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

গবেষণা ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে উপ-উপাচার্য বলেন, 'গবেষণায় রাজনীতির স্থান নেই। এসব ক্ষেত্রে রাজনীতি হওয়া অত্যন্ত দুঃখজনক। অনেক শিক্ষক গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের রাজনৈতিক মতাদর্শ খোঁজেন, যা অত্যন্ত নিন্দাজনক কাজ। অতীতে রাজনৈতিক কারণে নির্দিষ্ট শিক্ষকের অধীনে উচ্চশিক্ষা বা পিএইচডি করতে বাধা দেওয়ার যে সংস্কৃতি ছিল, সেটি খুবই দুঃখজনক।'

গবেষণায় শিক্ষার্থীদের সহযোগিতা করতে শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, 'আপনারা  শিক্ষার্থীদের দিয়ে মানসম্মত পাবলিকেশন করার ক্ষেত্রে সহযোগিতা করুন, যাতে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি প্রতিফলন ঘটে। শিক্ষার্থীদের কোনো প্রকার রাজনৈতিক পরিচয় না দেখে মেধার ভিত্তিতে গবেষণার সুযোগ নিশ্চিত করা দরকার। থিসিস পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভাতার প্রয়োজন ছিল দীর্ঘদিনের একটা দাবি। বর্তমান উদ্যোগের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটছে। আশাকরি ভবিষ্যতে আরও ভালো কিছু হবে। সেজন্যে শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতা প্রয়োজন।'

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আব্দুল জলিল। এছাড়াও  বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপটা আর্জেন্টিনার দিকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে: রেফারির ব…
  • ০৮ জুলাই ২০২৬
আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট: ম্যাচ শেষে লাইভ টিভিতে কাঁদলেন ম…
  • ০৮ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
  • ০৮ জুলাই ২০২৬
কান্নাভেজা চোখে রেফারির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ দাবি মিশরে…
  • ০৮ জুলাই ২০২৬
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, কবে খেলা?
  • ০৮ জুলাই ২০২৬
ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence