গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ PM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি

গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই জাতীয় সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান কেন্দ্রবিন্দু গোলচত্বরে ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধন চলে প্রায় ঘণ্টাব্যাপী। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল গোলচত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবি সমূহ হলো- জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের মাধ্যমে আসা সিদ্ধান্তের দ্রুত আইনি ও প্রশাসনিক বাস্তবায়ন এবং বিপ্লবের চেতনা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে প্রস্তাবিত 'জুলাই জাতীয় সনদ' সর্বস্তরে কার্যকর করা।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের শাবিপ্রবি শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতা যে ম্যান্ডেট দিয়েছে, তা কোনোভাবেই বিফলে যেতে দেওয়া হবে না। গণভোটের রায় উপেক্ষা করার শক্তি কারও নেই। আমরা চাই অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান করা হোক।’

তিনি আরও বলেন, যদি বিপ্লবের স্পিরিট ক্ষুণ্ণ করার কোনো ষড়যন্ত্র হয়, তবে শাবিপ্রবির শিক্ষার্থীরা আবারও রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬