শাবিপ্রবির দুই অধ্যাপক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ PM
ইজন অধ্যাপককে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)

ইজন অধ্যাপককে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) © টিডিসি ফটো

মেধা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে দুইজন অধ্যাপককে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

গবেষণায় অনন্য অবদানের জন্য দুই শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। এবার ‘রিসার্চার অব দ্য ইয়ার’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ‘রিসার্চার অব এক্সেলেন্স’ অ্যাওয়ার্ড পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মাহমুদা ইসলাম।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এ ছাড়াও এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরিফিন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন ও অধ্যাপক ড. মো. শাহিদুল হক।

উপাচার্য পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে গবেষণা। এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে ভূমিকা রাখবে।’

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন ১০ ছাত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা করছে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9