মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মারক

০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ AM
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মারক

মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মারক © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণায় উদ্ভাবন, উৎকর্ষ এবং বৈশ্বিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় দুটি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এবং আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৩১ মার্চ)  মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে গত পরশু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এর গোম্বাক ক্যাম্পাসে রেক্টর কার্যালয়ে প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়ি। এ সময় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

আইআইইউএম-এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, ডিন ড. খায়রুল আজমী বিন সাইদেক এবং অধ্যাপক ড. তানভীর সালেহ। 

এ ছাড়াও আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে সমঝোতা স্বাক্ষর করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাং ওয়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা পরিচালক অধ্যাপক ড. খান সরফরাজ আলী। 

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সিনিয়র শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬