সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালনের' ঈদবস্ত্র বিতরণ

০৬ মার্চ ২০২৬, ০৪:০৮ PM
স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালনের' ঈদবস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালনের' ঈদবস্ত্র বিতরণ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’র উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) ‘ঈদ আনন্দ’ শীর্ষক মানবিক কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মোট ১২৭টি ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিতরণকৃত পোশাকের মধ্যে ছিল  শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি এবং শিশুদের পোশাক । আসন্ন ঈদকে সামনে রেখে সমাজের প্রয়োজনী মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের সদস্যেরা। এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ সঞ্চালনের সদস্যদের উদ্যোগে পরিচালিত তহবিল সংগ্রহের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলেও জানান তারা। 

পোষাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মুহিবুল আলম।

এছাড়াও সংগঠনের ১৫তম কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, ১৬ তম কমিটির প্রেসিডেন্ট মো. নাদিমুল, সিনিয়র সহ-সভাপতি রাহিমা পারভিন রুহি ও হাবিবা আক্তার লিনা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9