স্কুল ফিডিংয়ে পচা ডিম সরবরাহের সত্যতা মিলেছে, সতর্ক করে দায় সারল কর্তৃপক্ষ

০৪ জুলাই ২০২৬, ০৮:৫০ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৪ AM
স্কুল ফিডিংয়ে সরবরাহকৃত খাবার

স্কুল ফিডিংয়ে সরবরাহকৃত খাবার © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম সরবরাহের অভিযোগের সত্যতা পেয়েছে প্রশাসনের তদন্ত কমিটি। তবে অভিযোগ প্রমাণিত হলেও সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেবল সতর্ক করে তদন্ত কার্যক্রম শেষ করা হয়েছে। এ সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ ।

এর আগে বিদ্যালয়ে সরবরাহ করা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি নিয়ে অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তদন্তে নামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তদন্ত শেষে গাংনী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জোহা ও এসএম জয়নুল ইসলাম প্রতিবেদন জমা দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তুহিন (তনভীর মিয়া) গণমাধ্যমকে জানান, গত ১ জুলাই সরবরাহ করা ১৩০টি ডিমের মধ্যে ৩টি নিম্নমানের ও পচা ছিল। তবে ক্যারিয়ারের গাড়িতে থাকা কমিটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সুমন’-এর নজরে আনলে তারা তাৎক্ষণিকভাবে এক ঘণ্টার মধ্যে ডিম পরিবর্তন করে নতুন ডিম সরবরাহ করে।

তদন্তে শিক্ষক, দপ্তরি এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বক্তব্য নেওয়া হয়। তাদের ভাষ্য অনুযায়ী, পরিবর্তনের পর সরবরাহ করা পাউরুটির মান সন্তোষজনক ছিল।

আরও পড়ুন: ১০০০ জনবল নিয়োগ দেবে আরআরএফ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রবি হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘গাড়িতে থাকা কমিটির তৎপরতায় ত্রুটিপূর্ণ ডিম বিতরণের আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়ানো গেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরবরাহকারী প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২ জুলাই বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন তদন্তে নামে।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬