বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

২৮ অক্টোবর ২০২৫, ০৮:২০ PM
অনুষ্ঠানে ২৫ জন ট্রেনিংপ্রাপ্ত উদ্যোক্তাকে সনদ, ক্রেস্ট ও স্যুভেনির প্রদান করা হয়

অনুষ্ঠানে ২৫ জন ট্রেনিংপ্রাপ্ত উদ্যোক্তাকে সনদ, ক্রেস্ট ও স্যুভেনির প্রদান করা হয় © সংগৃহীত

এডিবির অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) শেষ হলো মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এই কর্মশালার সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি প্রোগ্রাম ডিরেক্টর নজরুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আইয়ুব আলী, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, ব্যাংকের হেড অব এসএমই মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী ও অন্য অতিথিরা। 

অনুষ্ঠানে ২৫ জন ট্রেনিংপ্রাপ্ত উদ্যোক্তাকে সনদ, ক্রেস্ট ও স্যুভেনির প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্যের মেলা ঘুরে দেখেন।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬