হজ ও ওমরাহ ফেয়ারে কো-স্পন্সর হলো মার্কেন্টাইল ব্যাংক

১২ আগস্ট ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৬:০১ PM
ব্যাংকের প্রধান কার্যালয়ে কো-স্পন্সরশিপের ১০ লাখ টাকা মূল্যমানের চেকটি হাবের মহাসচিবের কাছে হস্তান্তর করা হয়

ব্যাংকের প্রধান কার্যালয়ে কো-স্পন্সরশিপের ১০ লাখ টাকা মূল্যমানের চেকটি হাবের মহাসচিবের কাছে হস্তান্তর করা হয় © সংগৃহীত

ঢাকায় হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত আয়োজিত ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৫’-এর কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ইসলামিক সেবার বিস্তারে ব্যাংকটি এ ধরনের আয়োজনে অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১২ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সোমবার (১১ আগস্ট) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কো-স্পন্সরের ১০ লাখ টাকা মূল্যমানের চেকটি হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী মেলাটি আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ ও ড. মো. জাহিদ হোসেন; ইসলামি ব্যাংকিং শাখা, দিলকুশার প্রধান মো. গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সরকার, হেড অব আইএলএমডি তপন জেমস রোজারিও, হাবের যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দীন, অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ ও নির্বাহী সদস্য মোহাম্মদ আবু সালেহ রাজীসহ (জাভেদ) উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।

ভবন দখলের হুমকির পর জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা বহিষ্কার
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
মার্কিন শেয়ারবাজার থেকে ১ দিনেই উধাও ৩.২ ট্রিলিয়ন ডলার
  • ০৬ নভেম্বর ২০২৬
চালুর পর বছর না ঘুরতেই প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
তত্ত্বাবধায়ক মানতে হয়েছে, সংস্কারও মানতে বাধ্য হবে— বিএনপিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে ২ দফা দাবি দিল অ্যাপ্লাইড হিউম…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950