মার্কেন্টাইল ব্যাংকের ‘সাস্টেইনেবল অ্যান্ড গ্রিন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২৭ মে ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০২:০৫ PM
‘সাস্টেইনেবল অ্যান্ড গ্রীন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর’ কর্মশালা

‘সাস্টেইনেবল অ্যান্ড গ্রীন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর’ কর্মশালা © সৌজন্যে প্রাপ্ত

মার্কেন্টাইল ব্যাংকের ‘সাস্টেইনেবল অ্যান্ড গ্রীন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) কর্মশালাটির আয়োজন করে প্রতিষ্ঠানটি। ব্যাংকের ৩৯টি শাখা থেকে আগত কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান কোর্সটি উদ্বোধন করেন। তিনি তার উদ্বোধনী বক্তব্যে সাস্টেইনেবল ফাইন্যান্স এবং গ্রীন ব্যাংকিং এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন এবং এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা/গাইডলাইন্স যথাযথভাবে অনুসরণের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।


মো. জাকির হোসেন, ডিএমডি অ্যান্ড সিআরও কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলি ও জয়েন্ট ডিরেক্টর মো. আবু রায়হান কর্মশালায় রিসোর্স স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

ইবির বিবিএ অনুষদে তালা দিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা
  • ১৮ আগস্ট ২০২৬
‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দ…
  • ১৮ আগস্ট ২০২৬
স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সি…
  • ১৮ আগস্ট ২০২৬
১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: …
  • ১৮ আগস্ট ২০২৬
বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬
৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়ম…
  • ১৮ আগস্ট ২০২৬