মেট্রোরেলের ৩ স্টেশনে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

০৩ জুন ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:১২ PM
৩টি এটিএম বুথের উদ্ধোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান

৩টি এটিএম বুথের উদ্ধোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান © সংগৃহীত

দেশে মেট্রোরেলের ৩ স্টেশনে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। মেট্রোরেলের মতিঝিল, ঢাকা ইউনিভার্সিটি ও ফার্মগেট স্টেশনে মার্কেন্টাইল ব্যাংকের ৩টি এটিএম বুথ সেবা চালু করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এটিএম বুথগুলো উদ্বোধন করেন। আজ মঙ্গলবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, এসইভিপি শাহ্ মো. সোহেল খুরশীদ, ইভিপি ও সিটিও মুহাম্মদ মাহমুদ হাসান এবং এসভিপি ও হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এসব বুথ থেকে মেট্রোরেলে চলাচলকারী যাত্রীরা প্রয়োজনমতো নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স জানা, মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তন ও মিনি স্টেটমেন্ট সেবাও গ্রহণ করতে পারবেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬