নারীদের চলাচলের স্বাধীনতা ও আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধিতে প্রাইম ব্যাংক-ডিএক্সএনই-এর চুক্তি স্বাক্ষর

০৩ জুন ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:১২ PM
প্রাইম ব্যাংক ও ডিএক্সএনই-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক ও ডিএক্সএনই-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত © সংগৃহীত

নারীর ক্ষমতায়নে ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (DxNe) সঙ্গে একটি অংশীদারিত্ব করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ মঙ্গলবার (৩ জুন) গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের ‘নীরা’ সেগমেন্টের গ্রাহকদের ডিএক্সএনই-এর দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ প্রদান দেওয়া হবে। 

এই অংশীদারিত্ব নারীদের চলাচলে স্বাধীনতা ও আত্মনির্ভরতা অর্জনে সহায়তা করবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিজের গন্তব্যে পৌঁছাতে নারীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে প্রাইম ব্যাংক একটি স্বাধীন ও সুযোগ নির্ভর সমাজ গড়তে চায়। 

এই উদ্যোগের অংশ হিসেবে ‘নীরা’ গ্রাহকরা সহজ শর্তে প্রাইম ব্যাংক থেকে পার্সোনাল লোনের নেওয়ার সুযোগও পাবেন, যা ব্যবহার করে তারা ব্যক্তিগত ও আর্থিক প্রয়োজন পূরণ করতে পারবেন। 

প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নজীম এ. চৌধুরী এবং ডিএক্স গ্রুপের ফাউন্ডার ও সিইও দেওয়ান কানন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সল; হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং ডিএক্সএনই-এর গ্রুপ সিবিও ও সিএমও তারেক ইসলাম শুভ, হেড অব বিজনেস মো. হারুন-অর-রশিদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্ব কার্যকর এবং উদ্দেশ্যনির্ভর উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। 

স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান-পদায়ন নিয়ে বললেন শিক্ষা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দরিদ্র-মেধাবীদের জন্য ৩ শতাংশ আসন স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ফের বাড়ল তেলের দাম 
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9