আয়োজনে মার্কেন্টাইল ব্যাংক

নোয়াখালীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ PM
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক এ কে এম নুরুন্নবী

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক এ কে এম নুরুন্নবী © সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তত্ত্বাবধানে সম্প্রতি নোয়াখালী জেলার বাণিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত হয় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। 

নোয়াখালীর মাইজদী কোর্টে লিড ব্যাংক হিসেবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক এ কে এম নুরুন্নবী। এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) শামীম আহম্মদ। এ ছাড়া বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আউয়াল চৌধুরী, উপ-পরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী, উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো আবু ইউসুফ মো. আবদুল্লাহ হারুনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬