এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষক, কোন অঞ্চলের কত

০৩ মে ২০২৬, ১০:৪৮ AM
ধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

ধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, তিন হাজার ৭৩৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে স্কুলের ২ হাজার ৮২১ জন এবং কলেজের ৯১৫ জন শিক্ষক রয়েছেন। 

সূত্রের তথ্য বলছে, স্কুলের ২ হাজার ৮২১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৩৬৭, খুলনার ৩৯৯, বরিশালের ২৮২, চট্টগ্রামের ২৯৭, কুমিল্লার ২৪০, ময়মনসিংহের ২৮০,  রংপুরের এক হাজার ৩৮৩, সিলেটের ১১০ এবং রাজশাহীর ৪৬৩ জন রয়েছেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কখন, জানালেন উপাচার্য

কলেজের ৯১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৯১, খুলনার ১৫১, বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৭২, ময়মনসিংহের ৬৮, রংপুরের ২২৯, সিলেটের ৩১ এবং রাজশাহীর ১৬৯ জন শিক্ষক রয়েছেন।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬