অবসরের এক সপ্তাহ আগে গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন মাউশির ডিজি

০১ এপ্রিল ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
অধ্যাপক নেহাল আহমদ

অধ্যাপক নেহাল আহমদ © ফাইল ছবি

আগামী ৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমদের শেষ কর্মদিবস। এর এক সপ্তাহ আগে গ্রেড-১ এর পদোন্নতি পেয়েছেন তিনি। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ মর্যাদা পেলেন অধ্যাপক নেহাল আহমদ। সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অধ্যাপক অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে আদেশ কার্যকর হবে।

মাউশির বর্তমান মহাপরিচালক (ডিজি) একজন শিক্ষা ক্যাডারের অধ্যাপক অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।

ইংরেজি বিভাগের অধ্যাপক নেহাল আহমেদ ২০২২ সালের ৩১ জানুয়ারি মাউশি অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬