৫ শতাংশ প্রণোদনাসহ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়

০২ আগস্ট ২০২৩, ১২:২১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© লোগো

প্রথমবারের মতো মূল বেতনের পাঁচ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ (প্রণোদনা)-সহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ আগস্ট পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

মঙ্গলবার (১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি চারটি ব্যাংকের মাধ্যমে চেক ছাড় করা হয়। এদিনই শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়।

এ মাস (জুলাই) থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ৫ শতাংশ হারে 'বিশেষ সুবিধা' প্রদান করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বেসরকারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন ও কিছু ভাতা পান। সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুবিধাও তারা পান। গত জুন মাসে জাতীয় সংসদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা দেওয়ার ঘোষণার পর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এ সুবিধা পাবেন কি না তা নিয়ে আলোচনা শুরু হয়। পরে জুলাই মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও এই সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে জুলাই মাস থেকে এই প্রণোদনা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬