সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ PM
পাবনায় মতবিনিময় সভা

পাবনায় মতবিনিময় সভা © সংগৃহীত

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) পাবনার একটি স্থানীয় হোটেলে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় পাবনা জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা–৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কেবল নির্বাচন কমিশনের একক দায়িত্ব নয়; বরং গণমাধ্যমের, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তোলে।

তিনি আরও বলেন, “ইলেকট্রনিক মিডিয়াকে অবশ্যই সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। গুজব, অপপ্রচার কিংবা পক্ষপাতদুষ্ট উপস্থাপন পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।” এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়েও গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা নির্বাচনকালীন বিভিন্ন চ্যালেঞ্জ, দায়িত্ব ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ: পাবনা
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9