চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুকে যৌন নিপীড়ন, চালক গ্রেফতার

২৮ জুলাই ২০২২, ০১:২৮ PM
গ্রেপ্তার বাসচালক মো. মাহবুবুর রহমান

গ্রেপ্তার বাসচালক মো. মাহবুবুর রহমান © সংগৃহীত

ঢাকায় চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চালককে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (২৭ জুলাই) রাতে আশুলিয়া থেকে মো. মাহবুবুর রহমান নামে ওই বাস চালককে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. কুদরত-ই-খুদা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসটিও জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করা ওই শিক্ষার্থীর বাসা আজিমপুরে। ২৪ জুলাই রাতে ধানমণ্ডি থেকে বাসায় যাওয়ার পথে বাসে নিপীড়নের শিকার হন তিনি। ফেসবুকে ঘটনাটি প্রকাশ করেন ওই ছাত্রী।

বিষয়টি নজরে এলে পুলিশ তরুণীর সঙ্গে যোগাযোগ করে। পরে লালবাগ থানায় ছাত্রীর বাবা মামলা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে চালক মাহবুবুরকে গ্রেফতার করে। সহকারীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই ছাত্রী রাত পৌনে ৯টার দিকে আজিমপুরে যাওয়ার জন্য ধানমণ্ডি থেকে বাসে ওঠেন। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তিনি অনুভব করেন, শরীরে কেউ হাত দিয়েছে। এরপর তাকিয়ে দেখেন, বাসে যাত্রী নেই। তার পাশের সিটে চালকের সহকারী।

আরো পড়ুন: অপকর্মে জড়ানো বন্ধুর সঙ্গ ছাড়ায় কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

বিপদ আঁচ করতে পেরে তিনি হেলপারকে ধাক্কা দিয়ে সরিয়ে বের হওয়ার চেষ্টা করেন। বাসের হেলপার তখন ওই ছাত্রীর মুখ চেপে ধরে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ওই তরুণী চালককে চিৎকার করে বাস থামাতে বলেন। চালক না থামিয়ে দ্রুত ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরে যেতে থাকেন। একপর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে গতি কমলে ওই ছাত্রী লাফ দিয়ে নেমে যান।

এ ঘটনার পর তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরা ক্যামেরার ভিডিও দেখে বাসটি শনাক্ত করে। এরপর চালক মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মো. কুদরত-ই-খুদা।

ছুটির দিনেও স্কুল-কলেজের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
  • ২৫ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়
  • ২৫ মার্চ ২০২৬
অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
  • ২৫ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শুরু
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence