ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের

১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১২:২০ AM
আবু বাকের মজুমদার

আবু বাকের মজুমদার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের বৈধ সিট বণ্টন না করে ছাত্রদল তাদের নিয়ন্ত্রণে ‘নিজেদের ফ্লোরে’ তুলছে বলে অভিযোগ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

রবিবার (১৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুকে দেওয়া পোস্টে বাকের বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে থেকেই সিটের সমন্বয় নিয়ে জটিলতা তৈরী হয়েছে ঢাবির প্রায় প্রতিটি আবাসিক হল-এ।প্রশাসনের অসহযোগিতার কারণে হল সংসদ ও ডাকসু নতুন শিক্ষার্থীদের সিটের সুবিধা নিশ্চিতে অনেকাংশে ব্যার্থ হয়েছে। এই ব্যর্থতার সর্বশেষ সংযোজন ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের হলে বৈধ সিট বন্টন না করা। সুযোগ বুঝে ছাত্রদল ২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের রুমের ফ্লোরে তাদের নিয়ন্ত্রণে উঠাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অতীতে শুরতে অছাত্রদের হলে অবস্থান ও রুম দখল, পরে কৃত্রিম সিট সংকট,সেখান থেকে শুরুতে নতুনদেরকে ফ্লোরিং তারপর গণরুমের সংস্কৃতিতে বাধ্য করতে দেখেছি ছাত্রলীগকে। ৫ই আগষ্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম,গেস্টরুম ও অছাত্রদের হলে অবস্থানের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। কিন্তু নতুন করে সেই পুরোনো সংস্কৃতির উপসর্গের পুনরাবৃত্তি দেখছি।’

তিনি বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিরা উদ্ভুত উপসর্গগুলো সমাধান করতে না পারলে খুব শীঘ্রই এই বিষয়গুলোকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। ২৫-২৬ সেশনের যথাযথভাবে বৈধ সিট বন্টন করতে হবে, অন্যথায় সিট নিশ্চিত পর্যন্ত তাদের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে হবে।’

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬