অপকর্মে জড়ানো বন্ধুর সঙ্গ ছাড়ায় কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

২৮ জুলাই ২০২২, ১১:২৮ AM
নারায়নগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন

নারায়নগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে ইমন (১৭) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ছাত্র। বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলার বাগমারা এলাকায় এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব এ তথ্য জানান।  

নিহত কলেজছাত্র ইমন আদর্শনগর এলাকার মো. শাহআলমের ছেলে। আদর্শ নগর আলী আকবর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন তিনি। আর আহত শাহরিয়ার জয় তেজগাঁও পলিটেকনিকের ছাত্র। এ ছাড়া মশিউর রহমান রনি নাজিমউদ্দীন ভূইয়া কলেজের ছাত্র। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল ওহাব বলেন, ইমন ও হামলাকারী রাসেল বন্ধু ছিল। তবে রাসেল বিভিন্ন অপকর্মে জড়ানোয় ইমন তাকে এড়িয়ে চলতো। এ জন্য রাসেল গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে বুধবার ইমনকে তুলে নিয়ে মারধর করে।

রাতে ফের ইমন, শাহরিয়ার ও রনির ওপর হামলা চালায়।  তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইমনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরো পড়ুন: ‘ত্রিভুজ প্রেম’র কারণে বুলবুলকে হত্যা— বলছেন মা

ইমনের মা মোছা. শাহিনুর বেগম বলেন, ঘটনাস্থলে গিয়ে ছেলেসহ দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের হাসপাতালে আনলে ইমন মারা যায়। রাসেল, রাজু, স্বপন,  রাজিব, বিজয়, আব্দূল খলিল ও মো. ইয়াসিন এর সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬