কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই

০৫ অক্টোবর ২০২৬, ১২:২২ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দিনাজপুরের হিলিতে পাওনা টাকা চাইতে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন হাকিমপুর উপজেলার পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে গিয়ে ওই কিশোরী নিখোঁজ হয়। পরে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার পর্যন্ত তাকে আসামিদের একজনের বাড়িতে আটকে রাখা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই সময় কিশোরীকে ধর্ষণ করা হয়। এ ছাড়া আরও দুজন তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। তারা অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়। রবিবার (৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬