গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দিনের প্রশিক্ষণ

০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ AM
প্রশিক্ষণ উদ্বোধন কর্মসূচি

প্রশিক্ষণ উদ্বোধন কর্মসূচি © টিডিসি ফটো

গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে বরিশালে শুরু হয়েছে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ। রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাশফিয়া কবীর ঐশী ও জেলা আইসিটি অফিসার মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশ নিচ্ছেন। এতে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ‘সাধারণ মানুষকে দ্রুত ও ন্যায়সংগত সেবা দিতে গ্রাম আদালতের সঙ্গে সংশ্লিষ্টদের আইন ও বিধিবিধান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি। বিচারিক কার্যক্রমে কোনো ধরনের পক্ষপাত না করে দ্রুত বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘পারিবারিক ও সামাজিক আলোচনার মাধ্যমে বিরোধের দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে। চুরি, প্রতারণা, মারামারি ও আঘাতসহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধান সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।’

সঠিক তথ্য উপস্থাপন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষকে আরও কার্যকর ও দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬