অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

০৪ অক্টোবর ২০২৬, ১১:১৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। রবিবার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ অক্টোবর সোমবার থেকে ১৪ অক্টোবর বুধবার পর্যন্ত শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ করা যাবে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাটা এন্ট্রি নিশ্চায়ন করা যাবে।

এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ অক্টোবর রবিবার ও ১৯ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। এসব কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৭ সেপ্টেম্বর প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। যেসব কলেজ ইতোমধ্যে ফরম পূরণের টাকা জমা দিতে পারেনি, তারাও নতুন সূচি অনুযায়ী সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে পারবে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬