ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

০৪ অক্টোবর ২০২৬, ০২:১৫ PM
ঢাকা মহানগরের যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভা

ঢাকা মহানগরের যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভা © বাসস

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় তিনি এ নির্দেশ দেন।

রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। খবর: বাসস।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও খবর: ​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেলের জানা-অজানা যত তথ্য

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬