বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল

১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ PM
 বাস

বাস © টিডিসি ফটো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস–মিনিবাসের ভাড়া কতটা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; আগামীকাল সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে প্রস্তাব দেবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

রোববার রাত আটটার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়ে রাত ১০টার দিকে শেষ হয়। বৈঠকে বিআরটিএর কর্মকর্তা এবং পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি দীর্ঘদিন ধরেই অনুসরণ করা হচ্ছে। সে হিসেবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির কারণে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে। তবে পরিবহনমালিকদের পক্ষ থেকে ২০২২ সালের পর ব্যয় বিশ্লেষণ না হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। তাদের মতে, ডলারের মূল্য বৃদ্ধির ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন ওয়েলের খরচ বেড়েছে, যা ভাড়া নির্ধারণে বিবেচনায় নেওয়া উচিত।

বাসভাড়ার সম্ভাব্য হার বিআরটিএ প্রস্তাব আকারে দেয়, কিন্তু চূড়ান্ত অনুমোদন দেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। এদিকে সড়ক পরিবহনবিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম ও সচিব মোহাম্মদ জিয়াউল হক বর্তমানে ঢাকার বাইরে অবস্থান করছেন।

বিআরটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'তাঁরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহনমালিকদের দাবি—এই দুটির সমন্বয় করে একটা প্রস্তাব আগামীকাল মন্ত্রণালয়ে পাঠাবেন। মন্ত্রী ও সচিব মিলে সেটাই রাখবেন, নাকি, কিছু কমবেশি করবেন, সেটা তাঁদের সিদ্ধান্ত।'

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, 'তাঁরা জ্বালানি মূল্যবৃদ্ধির পাশাপাশি অন্যান্য ব্যয় বৃদ্ধির বিষয়টিও আমলে নেওয়ার কথা বলেছেন। এখন বাকিটা বিআরটিএ, সড়ক পরবিহন মন্ত্রণালয়, সর্বোপরি সরকারের সিদ্ধান্ত। তবে তাঁরা বলেছেন, কালকের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে। নতুবা বিচ্ছিন্নভাবে পরিবহন মালিক–শ্রমিকেরা ভাড়া বৃদ্ধি করলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। কারণ, সারা দেশেই পরিবহনমালিকদের বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে।'

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। তবে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস এবং ট্রাক–কাভার্ড ভ্যানসহ মালবাহী যানের ভাড়া সরকার নির্ধারণ করে না।

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬