ছাদে পাওয়া গেল পুলিশ সদস্যের লাশ, গুলিবিদ্ধ মাথা

২১ জুলাই ২০২২, ১১:৪৬ AM
পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান

পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান © সংগৃহীত

মাগুরা পুলিশ লাইনসের ব্যারাকের ছাদ থকে এক কনস্টেবলের মাথায় গুলিবিদ্ধি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাহমুদুল হাসান নামে ওই কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, মাহমুদুল হাসান নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। কুষ্টিয়া জেলার দৌলতপুরে তার বাড়ি। দেড় মাস আগে মাগুরায় বদলি হন তিনি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান। তিনি জানান, বুধবার ডিউটি শেষে মাহমুদুল ব্যারাকে ফিরে যান। রাতের কোনো এক সময় ছাদে উঠে নিজের নামে থাকা অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে শোণা যাচ্ছে।

আরো পড়ুন: বাড়িতে বেড়াতে এসে ফাঁস নিলেন ৩০তম বিসিএসের পুলিশ কর্মকর্তা লাবনী

তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬
‘বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে আরও ৫ দিন’
  • ২৩ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যার উদ্বোধন কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
শূন্য থেকে গবেষণায় সক্ষমতা : ইবিতে বায়োইনফরমেটিকস কর্মশালার…
  • ২৩ এপ্রিল ২০২৬
কলেজে অনিয়মের অভিযোগ করায় ছাত্রকে আছাড় শিক্ষকের, ভিডিও ভাই…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে কুকুরের কামড়ে তিন দিনে অর্ধশত মানুষ আহত
  • ২৩ এপ্রিল ২০২৬