মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ

২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ PM
ঘটনাস্থেলে পুলিশ ও স্থানীয় লোকজন

ঘটনাস্থেলে পুলিশ ও স্থানীয় লোকজন © সংগৃহীত

যশোরের বেনাপোলে একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি মাঠে স্থানীয়রা কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত ইউনুছ হোসেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে। তিনি আমদানিকৃত পণ্যবাহী গাড়িতে স্কট হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুছের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার ভাই ইউসুফ জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে তার সাবেক স্ত্রী তাসলিমা অন্যত্র বিয়ে করলেও প্রায় পাঁচ বছর পর আবার ইউনুছের সংসারে ফিরে আসেন। এ নিয়ে তাদের মধ্যে আবার বিরোধ দেখা দেয়।

ইউসুফ অভিযোগ করেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর পেছনে পরিকল্পিত কিছু থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।’

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে দেখছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্কুলছাত্রী মেয়ের সামনে বাবার পকেটে ঢোকানো হলো ইয়াবা, পরে ধ…
  • ২২ আগস্ট ২০২৬
ঝগড়ার পর বাবা-ভাইদের ডেকে আনলেন স্ত্রী, পিটিয়ে মারলেন সফটওয…
  • ২২ আগস্ট ২০২৬
একীভূত হলো সরকারের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠান
  • ২২ আগস্ট ২০২৬
টমটমকে সাইড দিতে গিয়ে বাস খাদে
  • ২২ আগস্ট ২০২৬
দুই সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে মাথায় গুলি করে সাবেক …
  • ২২ আগস্ট ২০২৬
মানসিক স্বাস্থ্যের যত্নে ‘ড. টিকটকের’ কাছে ছুটছে মানুষ, কতট…
  • ২২ আগস্ট ২০২৬