ভুল স্টেশনে শিশু নামতেই ছেড়ে দিল ট্রেন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার 

২৩ এপ্রিল ২০২৬, ০২:১১ PM
৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার হওয়া শিশু

৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার হওয়া শিশু © সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে নাটোর রেলস্টেশন থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্টেশনে ট্রেনটি থামলে ভুল করে নেমে পড়ে সে। পরে ফোনকল পেয়ে তাকে উদ্ধারের পর বাবা এসে তাকে নিয়ে যান।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন থেকে রাশিদুল ইসলাম নামে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি এবং তার পরিবার দিনাজপুরের পার্বতীপুর থেকে ট্রেনে উঠেছিলেন পাবনার ঈশ্বরদী যাওয়ার জন্য। 

পথিমধ্যে নাটোর রেলস্টেশনে ট্রেনটি থামলে তার ছয় বছরের মেয়ে শিশু ভুলক্রমে ট্রেন থেকে নেমে পড়ে। কিন্তু ট্রেন থেকে নেমে তাকে ফিরিয়ে আনার আগেই ট্রেন চলতে শুরু করায় নামতে পারেননি তিনি। পেশায় একজন ভ্রাম্যমাণ হকার ৯৯৯-এর কাছে তার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল

আরও বলা হয়েছে, ৯৯৯ নম্বর থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সুমিত ঢালী। বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই দিলীপ কুমার বিশ্বাস। 

সংবাদ পেয়ে নাটোর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল স্টেশন থেকে মরিয়ম আক্তারকে (৬) উদ্ধার করে তাঁদের জিম্মায় রাখে। কলকারীকে খবর দেওয়া হলে তিনি পরে নাটোর উপস্থিত হয়ে তার মেয়েকে নিয়ে যান। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই মো. আবু তালেব ৯৯৯-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9