বিদ্যালয়ে গিয়ে উধাও ছাত্রী, খোঁজ মিলছে না শিক্ষকেরও

০১ জুলাই ২০২২, ০৮:৪৮ AM
পুঠিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে সহকারী শিক্ষক উধাও হয়ে গেছেন

পুঠিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে সহকারী শিক্ষক উধাও হয়ে গেছেন © প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে সহকারী শিক্ষক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রীর বাবা। বুধবার (২৯ জুন) রাতে পুঠিয়া থানায় জিডি করেন তিনি। স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভাপতি বলেন, বুধবার শিক্ষক ও ছাত্রী বিদ্যালয়ে আসেন। কিন্তু পরে তারা বাড়ি ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। 

ছাত্রীর বাবা বলেন, বুধবার তার মেয়ে স্কুলে যায়। তবে স্কুল শেষে আর বাড়ি ফেরেনি। পরে তাকে খুঁজতে বের হন। সহপাঠীদের তথ্যমতে বুঝতে পারেন, শিক্ষক মেয়েকে নিয়ে পালিয়েছে।

আরো পড়ুন: নদীর চোরাবালিতে আটকে প্রাণ গেলো ২ স্কুলছাত্রের

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন,ওই ছাত্রীর বাবা তার মেয়ে নিখোঁজ হয়েছে জানিয়ে বুধবার রাতে থানায় জিডি করেছেন। তবে শিক্ষকের সঙ্গে সে চলে গেছে, এমন অভিযোগ করেননি। প্রযুক্তির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence