মসজিদে ঢুকে মুসল্লিকে ছুরিকাঘাত, যুবক আটক

অভিযুক্ত নুরুল আজিম নাহিদ

অভিযুক্ত নুরুল আজিম নাহিদ © সংগৃহীত

কক্সবাজার শহরের উত্তর টেকপাড়া এলাকায় একটি মসজিদে ঢুকে মুসল্লিকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উত্তর টেকপাড়ার বায়তুশরফ জামে মসজিদে এই ঘটনা ঘটে। পরে অভিযুক্ত নুরুল আজিম নাহিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও মসজিদের মুসল্লিরা জানান, এশার নামাজের আগে জায়নামাজ ও টুপি হাতে নিয়ে নুরুল আজিম নাহিদ মসজিদে প্রবেশ করেন। শুরুতে তার আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ তিনি সাথে থাকা ছুরি বের করে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা চালান। এতে উপস্থিত মুসল্লিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার একপর্যায়ে আক্তার হোসেন নামে এক মুসল্লি হাতে গুরুতর আঘাত পান। ঘটনার পর অভিযুক্ত যুবক মসজিদের মিম্বারে উঠে ছুরি হাতে বিভিন্ন অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকেন। পরে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই যুবককে আটক করা হয়। 

আহত মুসল্লিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬