বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে ছাত্র নিহত, আটক ৫

২২ মার্চ ২০২৬, ০৭:২২ AM
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ © ফাইল ছবি

রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠ এলাকায় বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বী আঞ্জুমান মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তাকে হাসপাতালে নিয়ে আসা সিয়াম জানান, রাব্বি তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে মধুবাগ গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বি পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে মগবাজার নয়াটোলা চেয়ারম্যান রোডের সলিমুদ্দিন গলির একটি বাসায় থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬