ঝিনাইদহে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

২৪ মার্চ ২০২৬, ০৩:৫১ PM
আটক জুয়াড়িরা

আটক জুয়াড়িরা © সংগৃহীত

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।  সোমবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হেতামপুর গ্রামের শাহাবুদ্দিন (৩৮), বিকর্ণ শিকদার (২৬), মোঃ আসাদ (৩৩), পাঠানপাড়া গ্রামের মো. ইউসুফ শেখ (৪৫), মোঃ ওমর শেখ (২৮) ও সোন্দাহ গ্রামের মো. পলাশ (৪৮)।

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানের সহযোগিতায় শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যার নেতৃত্বে এসআই বিএম মনিরুজ্জামান, এসআই আজগর ফরাজি, এএসআই আইনাল, এএসআই আলামিন গাজী ও এএসআই আনিস অভিযানে অংশ নেন। 

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে হেতামপুর গ্রামের জনৈক আসাদের চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬