ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

২৫ মার্চ ২০২৬, ১২:১১ PM
নিহত আবুল কালাম

নিহত আবুল কালাম © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মাদ কাশেমের (৫৫) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আবুল কালাম (৬৫) নিহত হন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে কাশেম পলাতক। কাশেম সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। নিহত ফুফাতো ভাই আবুল কালাম একই ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে। কালাম ও কাশেম বাড়িঘর পাশাপাশি জায়গায় অবস্থিত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাশেম ও আবুল কালাম মামাতো-ফুফাতো ভাই।

তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আতকাপাড়া এলাকায় আবুল কালামকে ছুরিকাঘাত করে কাশেম। পরে কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬