স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

২৫ মার্চ ২০২৬, ০৪:১৩ PM
ডিএমপির লোগো

ডিএমপির লোগো © ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দুটিতে সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, বিদেশী কূটনীতিকবৃন্দ, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহনে সুষ্ঠুভাবে চলাচলের জন্য সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত অন্যান্য গাড়ি চালকদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

১. বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং।

২. প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)।

৩. সৈয়দ মাহবুব মোর্শেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং।

৪. জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং।

বঙ্গভবন কেন্দ্রিক যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

১. আবরার ফাহাদ এভিনিউতে (জিরোপয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত থেকে গুলিস্থান চত্বর ক্রসিং পর্যন্ত)।

২. ডিআইটি রোডের গুলিস্থান চত্বর ক্রসিং থেকে রাজউক ক্রসিং।

৩. ডিআইটি রোডের দৈনিক বাংলা ক্রসিংয়ের দক্ষিণ প্রান্ত থেকে রাজউক ক্রসিং।

৪. ফজলে রাব্বি রোডের শহীদ মতিউর রহমান পার্কের দক্ষিণ-পূর্ব প্রান্ত (আহাদ পুলিশ বক্স) থেকে জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।

৫. দিলকুশা রোডের অ্যালিকো গ্যাপ, পূবালী ব্যাংক গ্যাপ, পূবালী পেট্রোল পাম্প গ্যাপ, সিটি সেন্টার গ্যাপ, ২৪ তলা গ্যাপ, রাজউক ক্রসিং গ্যাপ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬